বাবার ট্রলির চাপায় ছেলের মৃত্যু
road accident
বাবার ট্রলির চাপায় ছেলের মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা মিন্টু আলী। অন্য দিনের মতোই গাড়ির শব্দ শুনে স্বভাবসুলভভাবে দৌড়ে বাড়ির বাইরে আসে তিন বছরের শিশুপুত্র মুরসালিন।
কিন্তু দুর্ভাগ্যক্রমে মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে মারা যায় শিশুটি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক। তিনি বলেছেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।