ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

Job in Canada High Commission in Dhaka
অনলাইন ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১২:৪৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১২:৪৬ অপরাহ্ন
ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
.....সংগৃহীত ছবি

বাংলাদেশে অবস্থিত কানাডা হাইকমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাসটি পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কানাডা হাইকমিশন, ঢাকা 

পদের নাম: পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: পলিটিক্যাল সায়েন্স, আইন, সাংবাদিকতা/কমিউনিকেশনস, ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

অন্যান্য যোগ্যতা: দূতাবাস/বিদেশী কনস্যুলেটে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে 

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ঢাকা (কানাডার হাইকমিশন)

বেতন: ২০,৭৩,১২১ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০২৫