কক্সবাজার কলাতলিতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়লো
A terrible fire
কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ৫টি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়িরা। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।
বিজয়বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার জেলা স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ তানহারুল ইসলাম পি এফএম (বার)।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় হতাহত নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না।