কক্সবাজারে ইয়াবা ও দেশীয় চোলাই মদ ধ্বংস
Yaba and locally brewed liquor destroyed
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক বিভিন্ন মাদক মামলায় ও জিডি মূলে জব্দকৃত ২৫৩টি আলামতের ২৩৫.৬৪ কেজি ইয়াবা ট্যাবলেট এবং ৫৪৪.৮৫ লিটার দেশীয় চোলাই মদ ধ্বংস করা হয়েছে।
বুধবার ৫ মার্চ, ২০২৫খ্রিঃ কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এবং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এর উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর, কক্সবাজার।