আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত

International Women's Day
ছোটন সরদার ০৮ মার্চ ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৮ মার্চ ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত

আন্তর্জাতিক নারী দিবস২০২৫ পালিত হয়েছে।৮ মার্চ শনিবার সকাল দশটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহীর আয়োজনে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।  সাহেববাজার  জিরোপয়েন্টে সমবেত হয়ে মানববন্ধনে রূপ নেয়।মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি  কল্পনা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন  পুলিশ কমিশনার বলেন,নারীদের কখনোই ছোট করে দেখার সুযোগ নেই,নারীরা বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতায় প্রতিষ্ঠিত হচ্ছে। নারীদের উপর নির্যাতন, অহিংসা, নারী শিশুুর প্রতি অমানবিকতা নিন্দনীয় ও জঘন্যতম অপরাধ। এ ব্যাপারে নারী পুরুষ সকলকেই সচেতন থাকতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের যে অবদান, তা কোন অংশেই কম নয়। এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,

অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া)  সাবিনা ইয়াসমিন।মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অন্জনা সরকার,মহিলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট  দিলশিতারা চুনি,সাংবাদিক রাশেদ রিপন,আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও,নারী নেত্রী সেলিনা বানু প্রমুখ বিভিন্ন সামাজিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে।