নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

International Women's Day
নিয়ামতপুর প্রতিনিধি (নওগাঁ) ০৮ মার্চ ২০২৫ ০৩:১০ অপরাহ্ন জাতীয়
নিয়ামতপুর প্রতিনিধি (নওগাঁ) ০৮ মার্চ ২০২৫ ০৩:১০ অপরাহ্ন
নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। এবারের  প্রতিপাদ্য বিষয় 'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন'।

দিবসটি উপলক্ষে শনিবার  (৮মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ক্রেডিড সুপারভাইজার আল মামুন, শ্রেষ্ঠ নারী উদ্যােক্তা শারমিন , কিশোরী সুস্মিতা প্রমুখ।