এডাবের আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীতে ৮ই মার্চ শনিবার বিকেল পাঁচটায় লিঙ্গ সমতা অর্জনের গতি, বিশ্বজুড়ে বেগবান করি এই প্রতিপাদ্যে শিরোইল, দিনের আলো সংঘে দিবসটি উদযাপিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লিটুস কুবিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এডাবের সভাপতি জালালউদ্দিন।বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাসার পল্টু, সহ সভাপতি আলিমা আক্তার লিমা,বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সভাপতি ফয়জুল্লাহ চৌধুরী। মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অন্জনা সরকার,মানবাধিকার ব্যাক্তিত্য আফজাল হোসেন,এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান আলম সাংবাদিক রাশেদ রিপন প্রমুখ।বক্তারা বলেন নারী দিবস এখন শুধু উদযাপনের সময় নয়,প্রতিবাদের সময়।নারীদের সাথে যেটা হচ্ছে তা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে বাধাগ্রস্ত করার জঘন্যতম পরিকল্পনা।এসব রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করতে হবে।