কার্যকরি লবণ বোর্ড গঠনসহ লবণ শিল্পকে বাঁচানোর দাবিতে সমাবেশ
মহেশখালী-কুতুবদিয়া ফোরাম এর উদ্যোগে কৃষক ও ভোক্তা পর্যায়ে "লবণ এর ন্যায্য মূল্য নির্ধারণ, লবণ চাষীদের ন্যায্য অধিকার আদায়, দেশের প্রয়োজনের অতিরিক্ত চাহিদা দেখিয়ে অসাধু সিন্ডিকেট কর্তৃক অপ্রয়োজনীয় লবণ আমদানী নিষিদ্ধকরণ, কার্যকরি লবণ বোর্ড গঠনসহ লবণ শিল্পকে বাঁচানোর দাবীতে" সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মার্চ ২০২৫ইং সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুদিয়ার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল এ, এইচ, এম হামিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট সাহাব উদ্দিন, বরেণ্য সমাজসেবক আব্দুস শুক্কুর সিআইপি ও মহেশখালী উপজেলা জামায়াতের সাবেক আমির জাকির হোসেন।
সংগঠনের আহ্বায়ক এ এম শহিদুল ইমরাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ মুহাম্মদ আতা উল্লাহ খান, বিশিষ্ট রাজনীতিবিদ আমির খসরু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আমান, বিশিষ্ট ব্যাংকার ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন, সেইভ আওয়ার মহেশখালীর সভাপতি আশরাফ উল্লাহ খাঁন, তরুণ গণমাধ্যমকর্মী ও জাতীয় নাগরিক কমিটি মহেশখালী উপজেলার সদস্য মোঃ এনামুল হক প্রমূখ।
এছাড়াও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মহেশখালী-কুতুবদিয়ার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উক্ত সমাবেশে কক্সবাজার জেলার প্রান্তিক অঞ্চলের লবন চাষী, লবন ব্যবসায়ী, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।