মহানগর আ’লীগ নেতা রতনের জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল

District Council Chairman Mir Iqbal
নিজস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৪ ০৬:২৯ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৪ ০৬:২৯ পূর্বাহ্ন
মহানগর আ’লীগ নেতা রতনের জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল
নগর আ’লীগ নেতা রতনের জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল

রাজশাহী নগরীর নতুন বিলসিমলা নির্বসী মহানগর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্দিনের রাজপথের পরীক্ষিত সৈনিক এস.এম আরিফ রতন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ... রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ যোহর নতুন বিলসিমলা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। 

এ সময় নেতা-কর্মীসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানাজার নামাজ শেষে হেতমখাঁ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজার পূর্বে, শোকাহত পরিবারের পাশে শোক প্রকাশ করে সমবেদনা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।