ট্রাক্টরচাপায় মোটরসাইকেল প্রাণ গেল দুই বন্ধু

Two friends died
অনলাইন ডেস্ক : ০৯ মার্চ ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৯ মার্চ ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
ট্রাক্টরচাপায় মোটরসাইকেল প্রাণ গেল দুই বন্ধু
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।.....সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ‌্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী ‌চিলমারী উপজেলরি থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তা‌দের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৌরভ মারা যান।গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়া‌কে উদ্ধার ক‌রে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বিষয়‌টি নিশ্চিত ক‌রে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, মর‌দেহ দু‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।