কক্সবাজার জেলা মডেল মসজিদ উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

Dr. A.F.M. Khalid Hossain
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ মার্চ ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ মার্চ ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা মডেল মসজিদ উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা
সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপদেষ্টা বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমেদ প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।