ডাকাতির কবলে জামায়াত নেতারা

Jamaat leaders targeted in robbery
আবুল কালাম আজাদ ১০ মার্চ ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১০ মার্চ ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন
ডাকাতির কবলে  জামায়াত নেতারা
সিরাজগঞ্জে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা।

সিরাজগঞ্জে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে প্রায় পৌনে এক লাখ টাকা, মোবাইলসহ সর্বস্ব লুট করেছে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ড. মো. ওবায়দুল্লাহ বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম।

★ডাকাতির বিবরণ

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী ধান গবেষণা ইনস্টিটিউটের পশ্চিমে ঝাঔল এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের মাইক্রোবাস লক্ষ্য করে ডাকাত দল ঢিল ছোড়ে।

শব্দ শুনে চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। মুহূর্তের মধ্যেই ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালিয়ে সবাইকে জিম্মি করে এবং তাদের নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়।

★লুট হওয়া সম্পদের পরিমাণ

অভিযোগে বলা হয়েছে, ডাকাতরা ড. ওবায়দুল্লাহর স্মার্ট ফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার ২টি স্মার্ট ফোন ও নগদ ১৮ হাজার টাকা, আঃ আজিজের ১টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর ১টি ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

★আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।