নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Distribution of winter clothes
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও বিশেষ অতিথি নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর প্রেসক্লাবের সদস্যরাও শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস, প্রেসক্লাবের উপদেষ্টা ও নিয়ামতপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন।
এর আগে প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।