নাটোরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন

Chhatra Dal's human chain against rape
নিজস্ব প্রতিবেদক: ১০ মার্চ ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১০ মার্চ ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন
নাটোরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন
নাটোরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত।

নাটোরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত।

গতকাল সোমবার ১০ মার্চ সকাল ১১ টা নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ,মাঠে  নবাব সিরাজ-উদ- দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের এর সভাপতিত্বে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হ‍্যানস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব।

 নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর হাবিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, বিশেষ অতিথি নাটোর জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক  মারুফ ইসলাম সৃজন, ছাত্রদলের সহ-সভাপতি মিনহাল মনির,ছাত্রদলের নেত্রী আজমিরা খাতুনসহ নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজে ছাত্রদলের সকল নেতাকর্মীরা। বক্তাগণেরা বলেন ধর্ষণে তৃব‍্য নিন্দা  প্রতিবাদ জানাই এবং ধর্ষকের অবিলম্বে দ্রুত বিচার করে   ফাঁসিতে ঝুলানো আহ্বান জানাই। বিগত কয়েক মাস  যাবত বাংলাদেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তার ফলশ্রুতিতে আপনারা জেনেছেন আছিয়ার মত আট বছরের শিশু ধর্ষণের মত ঘটনা ঘটেছে আমরা বলতে চাই দিন যত  যাচ্ছে তত ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে।

মেয়েদের কোন  সম্মান স্বাধীনতা নেই বাহিরে বের হতে পারে না মেয়েরা না পায় ঘরে স্বাধীনতা না পাই বাইরে স্বাধীনতা যেভাবে মেয়েদের নির্যাতন করা হচ্ছে নারী শিশুসহ ধর্ষণ করা হচ্ছে আপনারা মেয়েদের স্বাধীনতা দিতে পারছেন না হয়তো মেয়েদের স্বাধীনতা ও নিরাপত্তা দেন তা না হলে গদি ছাড়ুন আপনারা মেয়েদের ৯০ দিন সুযোগ দেন মেয়েরা ৯০ দিন সুযোগ মানবে না সাত দিনের মধ্যে বিচার দিন মেয়েদের সম্মান নিয়ে টানাটানি বাদ দিন আমরা সাত দিনের মধ্যে বিচার চাই। বিগত ৫ আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজকে কিছু তার অবৈধ দোসর  অবৈধ আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কিছু সন্ত্রাসীরা এখনো আড়ালে আছে ঘোরাঘুরি করছে তারাই এই ধরনের সরি চুরি ডাকাতি খুন ধর্ষণে লিপ্ত হয়ে দেশকে অচল করে দেয়ার চিন্তা করছে।