নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

'কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা'

Exchange of views with the new police superintendent
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ মার্চ ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ মার্চ ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন
'কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা'
'কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা'

কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন কক্সবাজার জেলা শহরে দায়িত্বশীল বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। 

১০ মার্চ ২০২৫খ্রিঃ বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভার শুরুতে নবাগত পুলিশ সুপার আগত সকল সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। 

সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী (ট্রাফিক) পিপিএম-সেবা, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সহ সভাপতি কামাল হোসেন আজাদ সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।