নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, জেলা শাখার মানববন্ধন

Bangladesh Nationalist Women's Party
নিজস্ব প্রতিবেদক: ১৪ মার্চ ২০২৫ ০৫:৩১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৪ মার্চ ২০২৫ ০৫:৩১ অপরাহ্ন
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, জেলা শাখার মানববন্ধন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নাটোর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নাটোর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার ১৩ মার্চ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল  জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন মায়া এর সভাপতিত্বে একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর তুমি কে আমি কে আছিয়া আছিয়া এই স্লোগানে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও আছিয়ার আশু সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশিদা বেগম রূপালী এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি বেগম সুফিয়া হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুফিয়া খানম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান  আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তাগণেরা ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে বলেন সারাদেশে শুধু আছিয়াই নয় সারা বাংলাদেশে আনাচে-কানাচে কত  নারী ও শিশু ধর্ষিত হচ্ছে তা কিন্তু প্রতিদিনই টিভি ও পত্রিকাতে দেখা যাচ্ছে তবে আমাদের দেশের মানুষ হিসাব করে দেখেনা যারা শাসন বিচার কাজে আছে যারা এই বিষয়ে যারা শাসন করবে উচিত শিক্ষাটা দেবে যদি এই উচিত শিক্ষা পাই তো ধর্ষকেরা তাহলে এই ধর্ষণ আর দেশে হতো না। তাই আমি বলতে চাই জনসম্মুখে দর্শকদের অতি দ্রুত ফাঁসি ও বিচার চাই আর যেন কোন এই আছিয়ার  মত আর কোন নারী ও শিশু ধর্ষণের পরে মৃত্যুবরণ না করতে হয়। পরে রাস্তায় দাঁড়িয়ে পথযাত্রী অটো,রিকশা ভ্যান চালক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।