আরএফএল গ্রুপে চাকরি, থাকবে প্রভিডেন্ট ফান্ড সুবিধা

Jobs at RFL Group
অনলাইন ডেস্ক ১৫ মার্চ ২০২৫ ০১:২৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৫ মার্চ ২০২৫ ০১:২৮ অপরাহ্ন
আরএফএল গ্রুপে চাকরি, থাকবে প্রভিডেন্ট ফান্ড সুবিধা

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন বিভাগ ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ইনচার্জ

বিভাগ: অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/বিএসসি।

অন্যান্য যোগ্যতা: অ্যালুমিনিয়াম প্রোফাইল তৈরির প্রক্রিয়া (কাটিং, সিএনসি মেশিনিং, অ্যাসেম্বলি, ওয়েল্ডিং ইত্যাদি) সম্পর্কে দৃঢ় জ্ঞান। তৈরির সরঞ্জাম এবং যন্ত্রপাতি (সিএনসি রাউটার, পাঞ্চিং মেশিন, অ্যানোডাইজিং ইউনিট ইত্যাদি) সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫