রাজশাহীর নিউমার্কেটে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই

Fire in Rajshahi's New Market
রাজশাহী প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ ০১:০৬ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ ০১:০৬ অপরাহ্ন
রাজশাহীর নিউমার্কেটে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই
রাজশাহীর নিউমার্কেটে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ দোকান

রাজশাহীর নিউমার্কেটে আগুনে ১২টির মতো দোকান পুড়ে গেছে। এগুলো কাঁচা সবজি ও মুদিদোকান। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের অংশে আগুন লাগে।

খবর পেয়ে রাত পৌনে একটা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচা বাজারে আগুন লেগেছে। পৌনে ১টা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন এ ঘটনায় হতাহত হয়নি। মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১-১২টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।