সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, অনলাইনে আবেদন

Job at Surya Hasi Clinic
অনলাইন ডেস্ক : ১৭ মার্চ ২০২৫ ১২:০৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৭ মার্চ ২০২৫ ১২:০৯ অপরাহ্ন
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, অনলাইনে আবেদন
সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সূর্যের হাসি নেটওয়ার্ক

পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা 

অন্যান্য যোগ্যতা: নমুনা সংগ্রহ, প্রস্তুতি এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: ক্লিনিকে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫