চাকরি দিচ্ছে এনআরবি ব্যাংক, আবেদন ১০ এপ্রিল পর্যন্ত

NRB Bank Limited Jobs
অনলাইন ডেস্ক : ১৭ মার্চ ২০২৫ ১২:১৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৭ মার্চ ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
চাকরি দিচ্ছে এনআরবি ব্যাংক, আবেদন ১০ এপ্রিল পর্যন্ত
এনআরবি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ....সংগৃহীত ছবি

এনআরবি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (ভিপি-এসভিপি) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৭ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক লিমিটেড

পদের নাম: হেড অব স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (ভিপি-এসভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস ম্যানেজমেন্ট, ফিন্যান্স, অর্থনীতি অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তর অগ্রাধিকারযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বা এনবিএফআইতে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়:  ১০ এপ্রিল ২০২৫