কুতুবদিয়ায় পুলিশী অভিযানে গ্রেফতার ২
Arrest 2
কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার করেছে।
বিজয়বাংলা নিউজকে অফিসার ইনচার্জ জানিয়েছেন, সোমবার মধ্য রাতে কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকা হতে সিআর- ১০৪/২৪ এর পলাতক আসামী শওকত ইসলাম (৪৫), পিতা-মৃত জালাল আহম্মদ, আজিম উদ্দিন সিকদার পাড়া, ২নং ওয়ার্ড, উত্তর ধূরুং ও ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকা হতে জিআর- ১৩১/২৪ এর পলাতক আসামী মোঃ রাসেল (২৫), পিতা-আবুল হোসেন, বৈদ্যার পাড়া, ৫নং ওয়ার্ড, উত্তর ধূরুং, কুতুবদিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, অভিযান চলমান থাকবে। অপরাধ দমনে এবং অপরাধী গ্রেফতারে পুলিশ সবসময় আন্তরিকতার সাথে কাজ করবে।