মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য

Police officer attacked during anti-drug operation
নিজস্ব প্রতিবেদক: ১৭ মার্চ ২০২৫ ০২:০১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৭ মার্চ ২০২৫ ০২:০১ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।......সংগৃহীত ছবি

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। মাদক ব্যবসায়ীরা আবু হানিফ নামের ওই পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল আবু হাতিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম  গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্য আবু হানিফকে রক্ষা করতে গেলে মো. সজিব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন। আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

তিনি জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদবিরোধী অভিযানে গিয়েছিলেন। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল জানিয়ে রফিকুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।