রাজশাহীতে স্ট্রেনদেনিং ওয়াটার এন্ড স্যানিটেশন ইন্টিগ্রিটি প্রজেক্টের আওতায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
রাজশাহী জেলায় ডাসকো ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত স্ট্রেনদেনিং ওয়াটার এন্ড স্যানিটেশন ইন্টিগ্রিটি (এসডব্লিউএসআই) প্রজেক্ট এর আওতায় সোমবার (১৭ মার্চ) সকালে ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (ডব্লিউআইএন) এর সহযোগিতায় ইউসেপ হলরুমে গণতান্ত্রিক সংলাপটি অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা: আলম আলী, ডাসকো ফাউন্ডেশন প্রজেক্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, ডাসকো ফাউন্ডেশনের ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং ইসরাত জাহান, ট্রেনিং অফিসার ফিরোজা খাতুন, সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, সোনারদেশ পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান পলাশ, আমাদের রাজশাহী পত্রিকার প্রতিনিধি ইউসুফ আলী চৌধুরী, উত্তরা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সবুজ ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নারী সংগঠক রহিমা বেগম ও নাসিমা আক্তার বেলী, দর্শনপাড়া হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারীকসহ কমিউনিটি লিডার, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য প্রান্তিক কণ্ঠস্বরকে ক্ষমতায়ন, কমিউনিটির অংশগ্রহণে স্বচ্ছতা বৃদ্ধি, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এবং অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি হ্রাস করে পানি ও স্যানিটেশন সংকট মোকাবেলায় অবদান রাখা এবং মানবাধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে গণতান্ত্রিক সংলাপের আয়োজন।