চাকরি দিচ্ছে ডাক বিভাগ, আবেদন ৮ এপ্রিল পর্যন্ত

Postal Department Jobs
অনলাইন ডেস্ক : ১৮ মার্চ ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৮ মার্চ ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন
চাকরি দিচ্ছে ডাক বিভাগ, আবেদন ৮ এপ্রিল পর্যন্ত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.......সংগৃহীত ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা ঢাকার অধীন অফিস সমূহের রাজস্ব খাতভূক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমা, ঢাকা 

পদসংখ্যা: ০৯টি 

লোকবল নিয়োগ: ৩০ জন

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)

পদসংখ্যা: ৩টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ৪টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট (ফিল্ড)

পদসংখ্যা: ৫টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদের নাম: ড্রাইভার (হালকা)

পদসংখ্যা: ৩টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)

পদসংখ্যা: ১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। 

পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই

পদসংখ্যা: ৭টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ৫টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়সসীমা: ১ মার্চ ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ৭ থেকে ৯ নং পদের জন্য ৫০ সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৫