রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা

Raksha Sangram Parishad and Bapa support 12 shopkeepers
নিজস্ব প্রতিবেদক: ২০ মার্চ ২০২৫ ০১:২২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২০ মার্চ ২০২৫ ০১:২২ অপরাহ্ন
রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা
রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা

রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে অর্থ সহায়তা দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলোন (বাপা) রাজশাহীর নেতারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় পরিদর্শন করেন তারা। পরে তাদের হাতে অর্থিক সহায়তা তুলে দেন।

এর আগে গত ১৫ মার্চ শনিবার মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি দোকান পুড়ে যাতে। এই আগুনে মারামাল পুড়ে ক্ষতির কারণে দোকানীরা পথে বসে যান। তাদের এই খবর পেয়ে সহায়তায় নিয়ে আসেন বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমরা দেখেছি ঈদের আগে এই দোকানীদের ঘর পুড়ে গেছে। এতে তারা পথে বসে গেছে। তাদের কিছুই নেই। অনেকেই আবার বস্তা পেতে বিক্রি শুরু করেছে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা আশা করবো রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, অনান্য সংগঠন, প্রতিষ্ঠান কিংবা বিত্তবানেরা এগিয়ে আসবে। যাতে করে তাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াত আলী, উপদেষ্টা হাসান মিল্লাত, কাজী শাহেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলোন (বাপার) কেন্দ্রীয় নির্বাহী সদস্য অফজাল হোসেন, উপদেষ্ঠা প্রকৌশলী মাহমুদ হাসান, সাখাওয়াত হোসেন, রাজশাহী ফটো জর্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা প্রমুখ।

এসময় তারা ১২টি দোকানীর পক্ষে অর্থিক সহায়তা গ্রহণ করেন ব্যবসায়ী আলহাজ্জ তাজুল ইসলাম বাচ্চু। রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপা নেতারা তার হাতে  অর্থিক সহায়তা তুলে দেন।