গ্রামের গরিব নারীদের মাঝে 'জাগো নারী বহ্নিশিখা'র ঈদ উপহার

Eid gift from 'Jago Nari Banishikha'
নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ ২০২৫ ০৫:২৬ অপরাহ্ন
গ্রামের গরিব নারীদের মাঝে 'জাগো নারী বহ্নিশিখা'র ঈদ উপহার
গ্রামের গরিব নারীদের মাঝে 'জাগো নারী বহ্নিশিখা'র ঈদ উপহার

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমির অঞ্চলের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির সল্লবেলাতলা গ্রামের গরিব নারীদের মাঝে শনিবার দুপুরে 'ঈদ উপহার' হিসেবে শাড়ি ও খাদ্যসামগ্রী দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। 

সংগঠন সূত্রে জানা যায়,গ্রামের ৪০ জন নারীকে ঈদের রঙিন শাড়ি ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,এক কেজি ডাল,এক লিটার তেল,এককেজি পেঁয়াজ,দু কেজি আলু,সেমাই-চিনি ও মশলা। 

সংগঠনের সদস্যদের চাঁদা ও ঢাকায় বসবাসকারী,চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনে সভাপতি ফারুকা বেগম,সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন,সহসাধারণ সম্পাদক ছবিরাণি সাহা,কোষাধ্যক্ষ মনসুরা বেগম,সদস্য ডলিয়ারা বেগম,লিপি রায়, উপদেষ্টা শফিকুল আলম,আনোয়ার হোসেন,চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম প্রমূখ।

উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী,আয়েসা বেগম,শিখা বেগম ও সুফিয়া বেগম।

সুফিয়া বেগম বলেন,এবার হামরা অনেক আনন্দ লিয়া ঈদ করবো।ঈদে এমুন রঙিল শাড়ি বেশিরভাগ মেয়েরাই কিনা পরতে পারবে না।তার উপর খাবারও পাইলো তাঁরা।খুবই খুশি লাগছে।