রাজশাহী সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

Iftar and prayer gathering
নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২২ মার্চ ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
রাজশাহী সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  মাহফিল
রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর গণকপাড়াস্থ্য একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু ও রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকিসহ রাজশাহী সিটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিক স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। সেইসাথে সাংরাদিকরা কোন সমস্যায় পড়লে সবাইকে একসাথে এগিয়ে আশার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন।