শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

'Eid gift'
নিজস্ব প্রতিবেদক: ২৪ মার্চ ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৪ মার্চ ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ
শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির সল্লাবেলতলা গ্রামে সোমবার 'ঈদ উপহার' হিসেবে ১৮ জন শিশুকে নতুন পোশাক দেয়া হয়েছে৷ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এসব পোশাক বিতরণে আর্থিক সহযোগিতা করেন ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আঞ্জুমান আরা। 

পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন,  সভাপতি আরাফাত মিলেনিয়াম,  সহসভাপতি ফারাহ উলফাৎ অর্পিতা,  যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর,  পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, বন্ধু রামিজ আহমেদ অন্তর প্রমূখ।  

উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্বামী পরিত্যক্তা নারী সুফিয়া বেগম বলেন, চতুর্থ শ্রেণিতে পড়া মেয়েকে নিয়ে কষ্টেই দিন চলে আমার। সে মেয়ের জন্য এখনও নতুন জামা কিনতে পারিনি। আপনাদের কাছে থেকে পাওয়া তার খুব পছন্দ হয়েছে। তার জন্য আর কিনতে হবে না। ওই টাকা প্রয়োজনীয় অন্য কাজে লাগাবো। এছাড়া এ গ্রামে বাস করা আমার নাতনীর জন্যও জামা পেলাম। অনেক খুশি হয়েছি।