চাকরি দিচ্ছে কৃষি ব্যাংক, আবেদন ২৪ এপ্রিল পর্যন্ত

Bangladesh Agricultural Bank Jobs
অনলাইন ডেস্ক : ২৪ মার্চ ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৪ মার্চ ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন
চাকরি দিচ্ছে কৃষি ব্যাংক, আবেদন ২৪ এপ্রিল পর্যন্ত
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ....সংগৃহীত ছবি

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ১৬তম গ্রেডে ২৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৪ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের (প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ছাড়া) অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ২৭ জন 

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২৭টি 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা: ১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি: টেলিটকের কমিশন ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫