নিয়ামতপুরে গণহত্যা দিবস পালিত

Genocide Day observed
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন
নিয়ামতপুরে গণহত্যা দিবস পালিত
নওগাঁর নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার  (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে   আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম ।  

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।