গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা সভা

Campaign meeting on the Right to Information Act
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন সারা বাংলা
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ ০৬:০৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা সভা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রচারণা সভা অনুষ্ঠিত। .....সংগৃহীত ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রচারণা সভা অনুষ্ঠিত। সোমবার বেলা সাড়ে ১০টায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে উপজেলার কাকনহাট প্রকল্প অফিসে সভা অনুষ্ঠিত হয়।

 এতে স্থানীয় বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত আরটিআই দলের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রকল্পের এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝির  সভাপতিত্বে ও সুধা টপ্প্য’র পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে লিপি টুডুু তথ্য অধিকার আইনের নানা দিক তুলে ধরেন।

অনলাইনে ঢাকা অফিস থেকে যোগ দেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত নানা বিষয়ে জিজ্ঞাসা করেন ও আয়োজনকারীরা জবাব দেন। কর্মসূচীর শেষ দিকে ছাত্র-ছাত্রীরা তথ্য অধিকার বিষয়ক আবেদন ফরম পূরণ করেন।