আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে ওভার টাইম সুবিধা

Jobs at RFL Group
অনলাইন ডেস্ক ২৫ মার্চ ২০২৫ ০৬:৪১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৫ মার্চ ২০২৫ ০৬:৪১ অপরাহ্ন
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে ওভার টাইম সুবিধা

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সুইং মেশিন অপারেটর/সুইং মেশিন লাইন সুপারভাইজার (পুরুষ ও মহিলা) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: সুইং মেশিন অপারেটর / সুইং মেশিন লাইন সুপারভাইজার (পুরুষ ও মহিলা)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ম  শ্রেণি পাস

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক সেলাই মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর, তবে সুপারভাইজার পদের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: রাজশাহী (রাজশাহী সদর)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মাসের ১ তারিখে বেতন প্রদান, ডিউটি চলাকালিন খাবার প্রদান, ওভার টাইম সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, হাজিরা বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৫