জননী গ্রন্থাগারে আখতারুজ্জামান বাবলু স্মৃতি কর্নার উদ্ভোদন

Akhtaruzzaman Bablu Memorial Corner
ছোটন সরদার ২৬ মার্চ ২০২৫ ০৭:৪২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৬ মার্চ ২০২৫ ০৭:৪২ অপরাহ্ন
জননী গ্রন্থাগারে আখতারুজ্জামান বাবলু স্মৃতি কর্নার উদ্ভোদন
জননী গ্রন্থাগারে আখতারুজ্জামান বাবলু স্মৃতি কর্নার উদ্ভোদন হয়েছে।

জননী গ্রন্থাগারে আখতারুজ্জামান বাবলু স্মৃতি কর্নার উদ্ভোদন হয়েছে।২৬ মার্চ বুধবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ  মিনিটে, রাজশাহী নগরীর কয়েরদাঁড়া, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে এই উদ্ভোদন হয়।জননীর সভাপতি লতা রাণী মহন্তের সভাপতিত্বে,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আখতারুজ্জামান বাবলু স্মৃতি কর্নারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে,প্রধান অতিথি থেকে শুভ উদ্ভোদন  করেন,জনাব, প্রফেসর মোঃহবিবুর রহমান, অধ্যক্ষ (প্রাক্তন),রাজশাহী কলেজ।

বিশেষ অতিথি  ছিলেন, অধ্যক্ষ মোঃ আসলাম আলি,উপাধ্যাক্ষ মোঃ জোহরুল ইসলাম, ফৌজিয়া আবিদা জেসি,  সহযোগী অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান হেনা,সহযোগী অধ্যাপক মোঃ মারেফিন হাসনাত খান,বাবলু ভাইয়ের পরিবারবর্গসহ অন্যান্য বিশিষ্ট জন।এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা,দোয়া,ইফতার মাহফিল হয়। শেষে গরীব দুঃস্থদের মাঝে সেমাই চিনি ও ইফতারি বিতরণ হয়।এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জননীর প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু।