রাজশাহী বেকারি মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
Iftar and prayer gathering
গত ২৫ মার্চ রাজশাহী বেকারি মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল হোটেল ওয়ারিশানে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহ্ফিলে সভাপতিত্ব করেন রাজশাহী বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা। দোয়া পরিচালনা করেন সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম আঃ গনি।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন, সহ-সভাপতি বিমল কুমার সরকার প্রমুখ।