নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৫জনের নাম প্রত্যাহার করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Protest marches and rallies over withdrawal of names of 5 people
নাটোর প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৫জনের নাম প্রত্যাহার করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৫জনের নাম প্রত্যাহার করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার এক দিন পরই নাম প্রত্যাহার করে নেয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আবুল বেপারীথর অনুসারী বিক্ষুদ্ধ কর্মীরা। বৃহস্পতিবার সকালে শহরের তেবারিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আবুল বেপারীথর সমর্থকেরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন একতার মোড়ে এসে সমাবেশ করেন।

সমাবেশে আবুল ব্যপারি বলেন, বিগত ১৭ বছর যাদের বিএনপি রাজনীতিতে দেখা যায়নি। তাদেরই পদপদবি দেয়া হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের পদ পাওয়া দেখেই ঈর্ষান্বিত হয়ে তারা এই ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র তদন্ত করে ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন এই নেতা। পালন করব।২৪ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আবুল ব্যাপারিসহ পাঁচ নেতাকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। তার একদিন পরে ২৬ মার্চ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঁচ নেতাকে প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তির খবর ছড়িয়ে পড়ে। নাম প্রত্যাহারকৃত পাঁচ নেতা হলেন- এ হাই তালুকদার ডালিম, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, শামসুল আলম রনি ও ফয়সাল আলম আবুল ব্যাপারী।