ইসরাইলিপণ্য বর্জণের আহবান
পেলেসটাইন বাসির উপর ইসরাইলির আক্রমণ নির্যাতন গণহত্যা শিশু হত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বর্জণের আহবান জানিয়েছে মুসলিমউম্মা সংগঠন। ২৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজে উপস্থিত সকলসহ বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই আহবান জানানো হয়।
ওষুধ নিয়ে প্রতারণা
চলছে ওষুধ নিয়ে প্রতারণা। এই প্রতারণার শিকার হয়েছেন রাজশাহী নগরীর এক ওষুধ ক্রেতা। দেশের নাম করা ওষুধ কোম্পানির ওষুধের পাতায় দুই দিকে ওষুধ থাকলে ও মাঝে অংশে ওষুধ রাখার ব্যবস্থা থাকলেও তা না করে পাতায় দুই দিকে ওষুধ রেখে ওষুধ কোম্পানি তা সরবরাহ করেছে। এই ব্যপারে ওষুধ বিক্রেতা ক্রেতাকে বলেন, এরকম করে কেন ওষুধ সরবরাহ করা হয়েছে তিনি তা জানেন না। এর সাথে তারা সম্পৃক্ত নন। এতে তিনিও চরম ভাবে বিস্মিত। ওষুধের পাতায় ১০ টি ওষুধ থাকার কথা কিন্তু পাতার উপরে এবং নিচে দুটি করে ওষুধ রেখে মাঝে কোন ওষুধ ঢুকানো হয় নি। স্কয়ার কোম্পানির মূল্যবান ওষুধ রোজভার ক্ষেত্রে এটি করা হয়েছে।