জালিয়া পালং ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ
Abul Kalam
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন পরিষদ পরিচালনায় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জানা যায়, পরিষদ চেয়ারম্যানের দীর্ঘ সময় অনুপস্থিতিজনিত কারণে জনসেবা বিঘ্ন ঘটায় উদ্ভুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য আবেদনের পেক্ষিতে গতকাল প্যানেল চেয়ারম্যান-২ আবুল কালামকে এই ক্ষমতা অপর্ণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আবুল কালাম চেয়ারম্যান গণমাধ্যমকে প্রথমে তিনি মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বিএনপি সভাপতি, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।