পাথরঘাটায় বাসচাপায় ৩ ভাই নিহত

3 brothers killed
অনলাইন ডেস্ক : ২৯ মার্চ ২০২৫ ১২:০০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৯ মার্চ ২০২৫ ১২:০০ অপরাহ্ন
পাথরঘাটায় বাসচাপায় ৩ ভাই নিহত
বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন। .....সংগৃহীত ছবি

বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই মারা যান। পুলিশকে মরদেহ তিনটি উদ্ধার করে মর্গে পাঠায়।পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করতে পারেননি তারা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।