নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোকগমন

Heroic freedom fighter Devendra Roy passes away
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ ০৩:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে  বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোকগমন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা দেবেন রায় (৮০) পরলোকগমন করেছেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা দেবেন রায় (৮০) পরলোকগমন করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামে নিজ বাড়িতে  বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার সকাল ১০টায়  নিচিন্তপুর স্মশানে তাঁর সৎকার করা হয়।

বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের সৎকারের আগে নওগাঁ জেলার একদল চৌকস পুলিশ গার্ড বাহিনী   তাঁকে রাষ্ট্রীয় বিদায়ী সালাম(গার্ড অব অনার) প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রেজাউল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও আত্মীয়স্বজন।