প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি

RFL Group Jobs
অনলাইন ডেস্ক : ০২ এপ্রিল ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০২ এপ্রিল ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন
প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি
সম্প্রতি আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

সম্প্রতি আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক (প্রাণ-আরএফএল পাবলিক স্কুল) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: সহকারী শিক্ষক (প্রাণ-আরএফএল পাবলিক স্কুল) 

পদসংখ্যা: ০৫টি 

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজিতে স্নাতক (বিএ), গণিতে স্নাতক (বিএসসি), ইংরেজি ভার্সনে জন্য ও-লেভেল এবং এ-লেভেল ন্যূনতম স্নাতক ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: কলেজ, স্কুলে পাঠদানের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: স্কুলে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: নরসিংদী 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাঞ্চ সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল পণ্যের উপর ছাড়, প্রাণ-আরএফএল আউটলেট/শোরুমে ক্রেডিট ক্রয় সুবিধা, ৬ মাসের প্রবেশনারি পিরিয়ডের পরে বেতন সংশোধন করা হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৫