রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

Monirul Islam
নিজস্ব প্রতিবেদক: ০২ এপ্রিল ২০২৫ ০৫:২৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০২ এপ্রিল ২০২৫ ০৫:২৮ অপরাহ্ন
রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। ......সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মনিরুল ইসলাম (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের বন্দী ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলামের বাড়িও চাঁপাইনবাবগঞ্জ সদরে। তার বাবার নাম মৃত মংলা। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।

তিনি জানান, মঙ্গলবার সকালে মনিরুল ইসলামকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তিনি প্রিজনসেলে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। 

তিনি আরও জানান, মনিরুল ইসলামের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।