চাঁপাই নবাবগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা

Attempt to kill the journalist
রাজশাহী ব্যুরো ০৩ এপ্রিল ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী ব্যুরো ০৩ এপ্রিল ২০২৫ ০৩:০৫ অপরাহ্ন
চাঁপাই নবাবগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা
চাঁপাই নবাবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে আকবর আলী (৫০) নামের এক প্রবীন সাংবাদিককে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রদিয়ে এলোপাথারী কোপানো হয়েছে।

চাঁপাই নবাবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে আকবর আলী (৫০) নামের এক প্রবীন সাংবাদিককে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রদিয়ে এলোপাথারী কোপানো হয়েছে।

আহত সাংবাদিকের নাম আকবর আলী।তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর এলাকার মৃত আলহাজ্ব আবুল হোসেনের ছেলে।

গত ১লা এপ্রিল গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কাটা ছিলা। এছাড়া তার মাথায় বড় ধরনের জখমের (হাসুয়ায় কাটা) চিহ্ন ও ডান পাঁয়ের গোড়ালীর উপরাংশে রগ বরাবর কাটা রয়েছে। 

গত ২ এপ্রিল হাসপাতালে আহত সাংবাদিক আকবর আলীর সাথে কথা হলে তিনি জানান, সে বিজয় ৭১ নামক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদনা করেন। এ ছাড়া তিনি আজকালের খবর পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার (১এপ্রিল) রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার বাখরআলী বাজার থেকে  বাসার উদ্দেশ্যে রওনা দেয়ার সাথে সাথে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি বায়েজিদসহ বেশ কয়েকজন আমাকে  ঘিরে ধরে এবং বলে তুই জামায়াত শিবিরকে গালিগালাজ করেছিস কেন? আমি তাদের বলি, আমি কখনও এই ধরনের কাজ করিনি। কিন্তু তারা আমার কথা না শুনেই এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় সময় বায়েজিদের হাতে থাকা রাম দা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে এবং এলো পাথারী কোপাতে থাকে। এসময় আমি  চিৎকার করলে আশেপাশে থেকে লোকজন  এসে আমাকে উদ্ধার করে। 

তিনি আরো বলেন,এর আগে আমার বাড়িতেও হামলা চালাই বায়েজিদ গ্যাং। সেসময়  বাসায় দুইটি যুবতী মেয়ে ছিল। তারা ভয়ে দরজা লাগিয়ে ভিতরে কান্নাকাটি করছিল। সেখানেও  লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। ঐ ঘটনার পর আবারও ১ এপ্রিল রাতে সে দলবল নিয়ে হামলা করে।  পরে গুরুত্বর আহত অবস্থায় আমাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 

তিনি আরও জানান, আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম। ঈদ উপলক্ষে বাসায় আসলে তারা আমার উপর হামলা করে।  বায়েজিদ ও তার পরিবারের সাথে জায়গা জমি নিয়ে পূর্বশত্রুতা ছিল। প্রায় বছর খানেক আগে থেকে বিষয়টি নিয়ে আদালতে মামলা  চলমান রয়েছে। তারা মামলা তুলে নিতে আমাকে চাপ দিচ্ছিল।  ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে আমার উপর তারা হামলা করেছে। 

চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি বায়েজিদের  বলেন, তার উপর আনিত অভিযোগ বানোয়াট ।  আমি ঘটনার সময়  সেখানে ছিলাম না। কে বা কারা তার উপর হামলা করেছে আমি  জানিনা। 

এ বিষয়ে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি মুরসালিন বলেন, সাংবাদিক আকবর আওয়ামী লীগের ক্যাডার ছিলেন। তিনি এলাকার অনেক মানুষের ক্ষতি করেছেন।  তাই রাতের আধারে কে বা কারা হামলা করেছে জানিনা। এই আকবর আলী পতিত স্বৈরাচার সরকার শেষ হাসিনা পালানোর পর আত্মগোপন ছিলো।

জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, আমি ঘটনা সম্পর্কে অবগত আছি। আমার কাছে কেউ কোন অভিযোগ  বা মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।