কক্সবাজারের বহু আলোচিত 'নজরুল বোর্ডিং'
কক্সবাজার পৌর শহরে আলোচনায় মাদক, মানব ও নারী (দেহ) ব্যবসা। ঈদের ছুটি পরবর্তী এসব অপরাধের সাথে সক্রিয় রয়েছে অনেক দাগি ব্যক্তিবিশেষ।
লালদিঘীর পাড় প্রধান সড়কের বহু আলোচিত নজরুল বোর্ডিং। এই হোটেলে কাজ কি তা কমবেশি সবারই জানা।
এখানে চলে নারী (দেহ) ব্যবসা। গেল রমজান কাটিয়ে শেষের দিকে বিভিন্ন প্রান্ত থেকে এনে মজুদ রাখা সুন্দরী (যুবতীদের) দিয়ে চলে অনৈতিক কর্মকান্ড। তাদের আছে সক্রিয় কিছু দালাল। যারা কাস্টমার এনে পার্সেন্টেজ গ্রহণ করে থাকে।
অভিযোগ আছে, রমজানে ঢিলেঢালা চললেও ঈদ হতে পর্যটক আগমনকে কেন্দ্র করে এবং স্থানীয় মনোরন্জনকারিদের টার্গেট করে ব্যবসা বাড়ানো হয়েছে। এর ফলে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং যুব সমাজ নৈতিক সংকটে পড়বে বলে সুশীল সমাজের ধারণা।
আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতায়ও থেমে নেই অনৈতিক কর্মকান্ড। বহু বিতর্কিত, আলোচিত ও সমালোচিত রুস্তুম। সাথে তার পার্টনার (সহযোগি) আব্বাস। দুজনই সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। হোটেল ব্যবসার আড়ালে চালাচ্ছেন নানা অনৈতিক কাজ। তাদের রয়েছে একদল কিশোর গ্যাং। যাদের নামে আছে মানব, নারী ও মাদকসহ একাধিক মামলা। প্রায় অর্ধডজন মামলার বোঝা মাথায়। ইতিপূর্বে জেলও খেটেছেন। রয়েছে ১৫/২০ সদস্যের অপরাধি সিন্ডিকেট।
একজন আইনজীবীর অভিযোগ, পৌর শহরকে বিষিয়ে তুলছে এসব লোকজন। প্রশাসনের নাগের ঢগায় কিভাবে এসব করে পার পায়!
বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বিজয়বাংলা নিউজ এর প্রতিবেদকের সাথে ফোনালাপে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, অনৈতিক কার্যকলাপ কোনভাবে চলতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি থাকবে।