প্ল্যান ইন্টারন্যাশনালে বিশাল নিয়োগ

Jobs at Plan International
অনলাইন ডেস্ক ০৫ এপ্রিল ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৫ এপ্রিল ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
প্ল্যান ইন্টারন্যাশনালে  বিশাল নিয়োগ
প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, সময় আছে মাত্র ৩ দিন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির জিডিআইপি বিভাগ প্রোগ্রাম স্পেশালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: প্রোগ্রাম স্পেশালিস্ট

বিভাগ: জিডিআইপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সোশ্যাল সায়েন্স/ডেভেলপমেন্ট/জেন্ডার স্ট্যাডিজ/সমমান) ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিওতে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: ০৮ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ১৪৭,১০৬ থেকে ১৮৩,৮৮৩ টাকা, তবে অভিজ্ঞতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। 

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৫