নিয়ামতপুরে অনুকূল চন্দ্রের আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব ও আলোচনা সভা

Memorial Festival and Discussion Meeting
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ০৫ এপ্রিল ২০২৫ ০১:২০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ০৫ এপ্রিল ২০২৫ ০১:২০ অপরাহ্ন
নিয়ামতপুরে  অনুকূল চন্দ্রের আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব ও আলোচনা সভা
নওগাঁর নিয়ামতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার  গৈল নতুনপাড়ায়   এ স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। সভাপতিত্ব করেন নগেন কুজুর। সঞ্চালনা করেন গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিত মিনজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী (বাদশা), শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. একে এম খলিলুর রহমান,উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান প্রমুখ।

প্রধান  অতিথি বলেন, সমাজের মানুষ যেভাবে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করে আসছে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে আগামীতেও যেন পালন করতে যেতে পারে সেটার প্রতি আমাদের সুনজর থাকবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন শ্রী মাদল দেব বর্মণ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুকারু দেব বর্মণ। আরও বক্তব্য দেন শ্রী সঞ্চয় মল্লিক, শ্রী জামিনী বৈদ্য।