ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

BRAC University Jobs
অনলাইন ডেস্ক ০৫ এপ্রিল ২০২৫ ০১:২৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৫ এপ্রিল ২০২৫ ০১:২৬ অপরাহ্ন
ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন করেছেন কি?

ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী/ল্যাব টেকনিক্যাল অফিসার (ইইই) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পদের নাম: সহকারী/ল্যাব টেকনিক্যাল অফিসার (ইইই) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: ল্যাবরেটরি সরঞ্জাম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, ল্যাবরেটরি সফটওয়্যারে দক্ষতা। এমএস অফিস এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে  

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৫