বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ ০৫:২২ পূর্বাহ্ন সারা বাংলা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ ০৫:২২ পূর্বাহ্ন
বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা
নওগাঁ-৩ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন চক্রবর্তীকে বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

নওগাঁ-৩ (মহাদেবপুর - বদলগাছী) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন চক্রবর্তীকে বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আজ শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বদলগাছী শাখার আয়োজনে বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার জবির উদ্দিন এফএফ এর সভাপতিত্বে বদলগাছী উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এক সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নব-নির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেনকে ফুল, ক্রেস্ট দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক কমান্ডার আব্দুর রহিমের সঞ্চালনায় ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো জবির উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো মাহবুবুর আলম, বদলগাছী উপজেলার সাবেক কমান্ডার আব্দুল রহিম দেওয়ান, ডি এম এনামুল হক, বদলগাছী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, প্রচার সম্পাদক ত‍ৌফিক মান্নান পলাশ, বদলগাছী যুব মহিলালীগের সভাপতি মমতাজ চৌধুরীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।