ভবন থেকে পড়ে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু

Fariha Nazneen Rista
অনলাইন ডেস্ক : ০৬ এপ্রিল ২০২৫ ১০:০৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৬ এপ্রিল ২০২৫ ১০:০৩ অপরাহ্ন
ভবন থেকে পড়ে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু
রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।.....প্রতীকী ছবি

রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান।

নিহত রিসতা এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে, ফারিহার মানসিক সমস্যা ছিলো। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের জামাই রাজশাহীতে থাকেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্লাটে থাকতেন। রোববার তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।