ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ॥ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের

Human chain protest against Israel's brutal attack
নিজস্ব প্রতিবেদক: ০৭ এপ্রিল ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৭ এপ্রিল ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন
ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ॥ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের
ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের

রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ইজরাইলের নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারদের নির্মমভাবে হত্যা এবং নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুরে নগরভবনের সম্মুখ সড়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে ইজরাইলের নৃশংস আগ্রাসনে হত্যার প্ল্যাকার্ড প্রদর্শন করে তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে নগরভবন হতে একটি র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়।

প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আজীবন সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, শাহ মখদুম কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান,  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মির্জা শামীম আহসান, যুব প্রধান আলী হোসেন, সিনিয়র যুব সদস্য হৃদয় হাসান তপু, রেড ক্রিসেন্ট যুব কমিটির সদস্য শেখ মোঃ রোহান, রিয়াদ খাঁন রাতুল, শ্রাবন্তী আক্তার, তাওহিদ আহমেদ, শারমিন আরা, বাপ্পাসহ শতাধিক রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক অংশ নেন।