ধর্ম উপদেষ্টার সাথে কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা আ ফ ম খালিদ হোসাইন এর সাথে কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে সাতকানিয়া-লোহাগাড়ার কৃতিসন্তান ধর্ম উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম ও দেশ টিভি'র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জেবর মুল্লুক, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোঃ শাহ আলম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লোকমান, কার্যকরী সদস্য মিজানুর রহমান, নাসির উদ্দীন সুমন, রাশেদুল হক, এ বি সি রোড় দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান তালুকদার প্রমুখ।
নেতৃবৃন্দ উপদেষ্টা মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরস্পর সংক্ষিপ্ত মতবিনিময় করেন।